রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু অসহায় মানুষের পাশে জেডআরএফের ২৭ বছরের মানবিক উদ্যোগ গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব

বরিশাল-২ আসনে গামছা প্রতিকে নির্বাচন করবেন শিল্পী নকুল বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ৫২১ Time View
248

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানরীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষনা দিলেন কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস।

রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে এনএসআই কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে তিনি এ ঘোষনা দেন।

তিনি বলেন, সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এ দেশে আওয়ামী লীগের বাহিরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।

নকুল কুমার বিশ্বা বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাই-বোনের মতো। একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।

তিনি আরো বলেন, আমি বরিশাল -২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাবো তাহা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

গানের সুরে সুরে নকুল কুমার  বলেন, আমি হতে চাই না দুর্নীতিবাজ কোন নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা। এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তার সকল সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION