বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা

নানান আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ৫৩৮ Time View
247

কালরে খবরঃ

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন ।

দিনটি পালন উপলক্ষে এসব আযোজনের মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা শহরের শেখ রাসেল শিশুপার্কে শেখ রাসেলের ম্যুরালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বিলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন সহ জেলা  ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচী শুরু হয়।

পরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে সদর উপজেলা হল রুমে কেককাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমি এদিন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

এছাড়া, এদিন গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশুপার্কে বিনামূল্যে শিশুদের প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়। শিশুরা দিনব্যাপী পার্কের বিভিন্ন রাইডে বিনামূল্যে চড়ার সুযোগ পাচ্ছে।

এদিকে, কেককাটা, পুস্পস্তবক অর্পন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী উপজেলাতেও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION