বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ

গোপালগঞ্জে অনুষ্ঠত হলো জমজমাট পালাগানের আসর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১.০৩ এএম
  • ৪২৯ Time View
44

কালের খবরঃ

গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক সময়কার বাংলার ঐতিহ্যবাহী গণজাগরণের জমজমাট পালাগান। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে এই আসর বসেছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই পালাগানের আসর বসে।

রাত ৮ টায় শুরু হয়ে পালাগান চলে রাত ১১ টা পর্যন্ত। শরিয়ত-মারফত বিষয়ক পালাগান পরিবেশন করেন রাজ্জাক দেওয়ান ও নাসিমা দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী , জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

৩ ঘন্টাব্যাপী চলে দু’ পালাকার শিল্পীর গানের লড়াই। তারা গানে প্রশ্ন ও প্রশ্নোত্তর এবং যুক্তি খন্ডনের মধ্য দিয়ে চমৎকাভারবে আসর জমিয়ে তোলেন। দু’ পালাকারের জমজমাট লড়াই শেষে উপস্থিত দর্শক শ্রতারা নির্মল আনন্দ নিয়ে ঘরে ফেরেন।

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১৪০টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪ টি জেলায় ‘গণজাগরণের পালগান উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায়  ৩ অক্টোবর রাতে জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো পালাগান শরিয়ত-মারফত পালা। এতে প্রচার দর্শক স্রোতার সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION