শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক

কোটালীপাড়ায় টিসিবি পন্য পাচারকালে ডিলার আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ২.৪১ পিএম
  • ৫০৭ Time View
197

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউ.পি অফিস গোডাউন থেকে রাতের আধারে টিসিবি পন্য চুরি করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ মালামাল আটক করে চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।পরে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউ.পি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।

কোটালীপাড়ার রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  সোমবার (২ অক্টোবর) দিনের বেলা রামশীল ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিসিবি পন্য পরিষদের অস্থায়ী গোডাউনে রেখে যাওয়া হয়। এসব পন্য মঙ্গলবার (৩ অক্টোবর) বিক্রি করার কথা ছিল। কিন্তু টিসিবি ডিলার কাজী এমরান সোমবার রাত ১০টার দিকে  গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুরীর ডাল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল।

বিষয়টি স্থানীয়রা ঠিক পেয়ে মালামালসহ ডিলারকে আটক করে উত্তমমাধ্যম দিয়ে মেম্বার ও চেয়ারম্যানের হাতে তুলে দেয়।এসব মালামাল জনগনের মধ্যে বিতরন না করে বাইরে বেশী দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান।এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ এর সাথে  কথা হলে তিনি জানান, ইতোমধ্যে উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION