শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু

মুকসুদপুর পৌর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে হারালেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২, ১১.৪২ পিএম
  • ৫৬১ Time View
230

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল। তিনি ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।যা নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার থেকে ৫হাজার ৫৫০ ভোট বেশী। এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহাজ্জাত মহসিন খিপু (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩১ ভোট। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য বিদায়ী মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ৬০৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। আরেক সাবেক বিএনপি নেতা ও সাবেক মেয়র  সাজ্জাদ করিম মন্টু (চাশমা) প্রতীকে ১ হাজার ৪৩৯ ভোট সাইফ উদ্দিন সরকার বিদ্যুৎ (নারিকেল গাছ) প্রতীকে ১ হাজার ২৪৩ ভোট পেয়েছেন।বুধবার(১৫জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এ পৌরসভা ১৭ হাজার ৬২৭ ভোটের মধ্যে ১৩ হাজার ৯৭১ ভোট কাস্ট হয়। যা শতকরা ৭৯ ভাগ। আর এই কাস্টিং ভোটের মধ্যে নির্বাচিত আশ্রাফুল আলম শিমুল পেয়েছেন শতকরা ৪৪ভাগ ভোট। এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  রবিউল আলম সিকদার বলেন, দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগে কোন্দল ছিল। জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন একনয়। তাই নেতামর্কীরা বিভক্ত হয়ে পড়েন।এই জন্য নৌকার প্রার্থী ফেল করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION