শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কাশিয়ানীতে দশ হাজার তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.০১ পিএম
  • ৪৫৯ Time View
152

কালের খবরঃ

বজ্রপাত থেকে প্রাণী কুলকে বাঁচাতে ও বিলুপ্ত হওয়া তাল গাছ পুনরায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার তাল বীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  দুপুরে স্বেচ্ছায় বৃক্ষরোপনকারী ও সমাজকর্মী বিষ্ণুপদ বিশ্বাস এই শুভ কাজের উদ্যোগ গ্রহণ করেন।কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ীয়া-রাজপাট সড়কের দুই পাশে এ তাল বীজ রোপন শুরু করেন।প্রথম দিনে দুই হাজার তাল বীজ রোপন করেন। আগামী এক সপ্তাহের মধ্যে বাকী বীজ রোপন সম্পন্ন হবে বলে জানান এই ব্যক্তি।

এখন তাল পাকার মৌসুম। তাই জেলার বিভিন্ন স্থান থেকে তাল বীজ সংগ্রহ করেন বিষ্ণুপদ বিশ্বাস। বন বিভাগের অনুমতি সাপেক্ষে এই সড়কের দুইপাশে ১০ হাজার তাল বীজ রোপন করার উদ্যোগ গ্রহণ করেন এই সমাজকর্মী। এ কাজে তাকে বন বিভাগ সহায়তা করছে। এ কর্মসূচীতে জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক, ১৪ দলের সমন্বয়ক অসিত বরণ রায় উপস্থিত ছিলেন।

বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, তাল বীজ রোপনের ফলে এই সড়কটি তালগাছে ভরে উঠবে। এই এলাকার মানুষ বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে। অন্যদিকে গ্রাম বাংলায় তালগাছ ফিরে আসবে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION