শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে দায়ের করা মানহানি মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৭.১২ পিএম
  • ৪১১ Time View
107

কালের খবরঃ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গোপালগঞ্জ আদালত।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ এর বিচারক শেখ মোহাম্মদ রুবেল এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে কটূক্তি করেন। এছাড়া মামলার বাদী দোলেয়ার হোসেন সরদারসহ ২৩ জনকে রাজাকার বলে উল্লেখ করেন।

পরে সংবাদ সম্মেলনের সংবাদটি ২৩ ডিসেম্বর দৈনিক যুগান্তরের অনলাইন ও ২৪ ডিসেম্বর পত্রিকায় ছাপা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেলোয়ার হোসেন সরদারের মানহানি হওয়ায় দোলেয়ার হোসেন সরদার বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে ২০১৯ সালের ২০ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

পরে এ মামলাটি সিআআইডি দীর্ঘ তদন্ত শেষে রুহুল কবির রিজভীকে অভিযুক্ত করে এবং দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

বুধবার এ মামলায় আদালতে হাজির হবার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION