বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জাতির পিতার সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১.১৬ পিএম
  • ৭০৬ Time View
670

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় তিনি  টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানান।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।এরপর কোস্ট গার্ডের একটি চৌকস দল  গার্ড অব অনার প্রদান করে।  বিউগলে তোলা হয় বেদনার মূর্ছনা। প্রদান করা হয় সশস্ত্র সালাম।

এরপর সূরা ফাতেহা পাঠ করে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের কাল রাতে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায়  বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন কোস্টগার্ড প্রধান। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘয়ু কামনায়।

দোয়া মোনাজাত শেষ কোস্ট গার্ড মহাপরিচালক  বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ডের জোনাল কমান্ডা (পশ্চিম জোন) মো. কিবরিয়া হক, ক্যাপ্টেন মো. শরিফুল হক খান ( সদর দপ্তর) সদর দপ্তরের  উর্ধ্বত পদস্থ কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION