বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রী পত্নীদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৩৫৮ Time View
95

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী,এটর্নি জেনারেল ও সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণীবৃন্দ। রবিবার (২০ আগস্ট) বিকালে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।এসময় পরিকল্পনা মন্ত্রীর সহধর্মিনী জোলেখা মান্নান, শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ,কৃষি মন্ত্রীর সহধর্মিণী শিরীন আক্তার বানু,রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আক্তার মনি,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ফিরোজা পারভীন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম, বিমান প্রতিমন্ত্রীর সহধর্মিণী শামীমা জাফরীন, সংস্কৃতি প্রতিমন্ত্রী সহধর্মিণী ড.সোহেলা আক্তার, এটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারী খানম, সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণী-নাছরীন হক, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে জাতির পিতার স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরে দেখেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION