সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

সর্বজনীন পেনশন স্কিমেকে স্বাগত জানিয়েছে গোপালগঞ্জের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ২.২০ পিএম
  • ৫৭৬ Time View
195

কালের খবরঃ

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে চালু হয়েছে সর্বজনীন পেনশনব্যবস্থা । এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাস ভাবন( গণভবন) থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

এ উপলক্ষে গোপালগঞ্জ অংশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি অডিটরিয়মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাধারন মানুষ। তারা বলেন প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহন করেছে তা বাংলাদেশে আর কেউ করতে পারেনি। সময়োপযোগী এই পেনশন স্কিমের মাধ্যমে সমাজের খেটে খাওয়া শ্রমজীবিরা ভবিষ্যতে ভালো থোকতে পারবেন। অন্যের মুখাপেখী হয়ে দিন কাটাতে হবেনা। শুনেছি উন্নত দেশে এটা চালু আছে। এবার বাস্তবে সেটা বাংলাদের জনগণ ভোগ করতে পারবেন। বৃদ্ধ বয়সে সাচ্ছন্দে বাচার একটা নিশ্চয়তা পাবে।  সর্বজনীন পেনশন স্কিমে বিভিন্ন শ্রেণী পেশার ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা  ভোগ  করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION