বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

জাতির পিতার আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে-গাজী লিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫.৩০ পিএম
  • ২৮০ Time View
28

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বিশে^র মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ খচিত হয়েছে। তাঁর জন্যই আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা। তিঁনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মানুষের পরম বন্ধু। মানুষকে ভালোবেসে তিঁনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন। তাই জাতির পিতার আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বুধবার (১৬ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খালেদ বিন মনসুর, দাতা সদস্য তারেক বিন মনসুর, সদস্য বদিউজ্জামান বিশ^াস, আজীবন সদস্য মামুনুর রশীদ সিকদার, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সদস্য নাজমুল দাড়িয়া বক্তব্য রাখেন।

এরআগে আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) জ্ঞানের আলো পাঠাগার কর্তৃক পরিচালিত ‘বঙ্গবন্ধুকে জানা ও জানানো’ সপ্তাহ ব্যাপী বিশেষ কর্মসূচি উদ্বোধন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION