শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৭৫২ Time View
580

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট  মঙ্গলবার । জাতীয় ভাবে দিবসটি পালন করা হয়ে টুঙ্গিপাড়ায়। এ উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ মমিনুর  রহমান। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য জাতির জনকের মাজার ও এর আশপাশ এলাকা নিছিদ্র নিরাপত্তা, নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখা, কোরান খতমের ব্যবস্থা নেওয়াসহ যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশ প্রদান করা হয়। সভায় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহারসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগন ও সকল উপজেলা নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION