বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

বঙ্গমাতার জন্মদিনে টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসা পেল প্রায় ১১শ মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৩.২৪ পিএম
  • ৬৬৫ Time View
479

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।মঙ্গলবার(মঙ্গলবার) সকালে উপজেলার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী।সকাল থেকে বিকাল পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১১শ দরিদ্র মানুষকে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। এদিন মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, অর্থপেডিক্স, চর্ম ও যৌন রোগ সহ ১২ ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করেন বিভিন্ন জায়গা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলনের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এম মোদাচ্ছের আলী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

এরআগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন চিকিৎসকবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION