রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার গৃহ পাচ্ছেন চল্লিশজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৩৬১ Time View
106

কালের খবরঃ

প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ৯ আগষ্ট সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী এই গৃহ প্রদান করবেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মুকসুদপুর উপজেলার ৪০টি ঘর উদ্বোধন করবেন তিনি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু  প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।  এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, আইসিটি অফিসার আব্দুল বাতেন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, তারিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩নং ওয়ার্ডে ৪০জনকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে বলে জানান। সুবিধাভোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ইত্যাদি। এছাড়াও মুকসুদপুর উপজেলায় এপর্যন্ত ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION