মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

জাতির পিতা সমাধিতে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫.১৮ পিএম
  • ৪৯৮ Time View
212

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

সোমবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায়  টুঙ্গিপাড়া পৌঁছে নেতা কর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শণ করেন।

এরপর  ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এসময় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, ঢাকা শেরে বাংলা থানার সহসভাপতি ফারুক তালুকদার, একেএম শাহজাহান ইয়ার চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কুদ্দুস, সহসভাপতি আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ তিন উপজেলার দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION