বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

জাতির পিতার সমাধিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ৭১১ Time View
94

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।রবিবার (৬ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম জনি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের নেতৃত্বে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে  থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে  শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্যদের  আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন  তারা।দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়

এ সময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাহিন, স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাজু সহ ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে  নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের এ্যাডমিন  ভবনে যান । সেখানে তারা  পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।  এরপর নেতৃবৃন্দ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত  দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION