শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২.২৮ পিএম
  • ৩৭৪ Time View
107

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮ টায় উপজেলার ভাদুলিয়া স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এই নেতার মরদেহ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও রাতইল ইউনিয়ন আওয়ামীলীগ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়।

জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার বেলা ১ টায় ভাদুলিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION