শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক

সাংবাদিকদের ডাটাবেজের মাধ্যমে নিজস্ব আইডি হবে – প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ৪৯৭ Time View
168

কালের খবরঃ

গোপালগঞ্জে সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণ বিধি প্রতিপালন সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউস হল রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়  বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সদস্য এম জে কিবরিয়া চৌধুরী, সদস্য উৎপল কুমার সরকার, সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক এস এম হুমায়ুন কবীর, প্রসূন মন্ডল,এস এম নজরুল ইসলাম, শেখ মোস্তফা জামান, রবীন্দ্রনাথ অধিকারী, মনোজ কুমার সাহা, জোবায়ের হোসেন প্রমূথ সাংবাদিকতার নানা সমস্যা, সুবিধা-অসুবিধা তুলে ধরেন। এই মতবিনিময় গোপালগঞ্জে কর্মরত নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি মুন্সি মুহাম্মদ হুসাইনের অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি  মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরীর কাজ চলছে। এটি সম্পন্ন হলে সাংবাদিকদের নিজস্ব আইডি হবে। এছাড়া সাংবাদিকদের কল্যাণে ও অধিকার আদায়ে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু  ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION