শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

জাতির পিতার সমাধিতে সুইড বাংলাদেশর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ২.৫৭ পিএম
  • ৫৬৭ Time View
416

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড, বাংলাদেশের (সুইড বাংলাদেশ) জাতীয় নির্বাহী কমিটি।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টায় সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

এরপর নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন। তারা স্বাক্ষর করেন পরিদর্শন বইতে।

এসময় সুইড বাংলাদেশের মহাসচিব মোঃ মাহবুবুল মুনির, সাংগঠনিক সচিব মোঃ মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মোহন্ত, ক্রীড়া সচিব মোঃ আব্দুর রাজ্জাক, কার্য নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর অধিকারী, মোঃ রেজওয়ান মিয়া, মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী, মির্জা মোঃ মনসুরুল হক, আবুল কালাম আজাদ সেলিম, মোঃ শাহ্ আলম সরকার মিন্টু, জওয়াহেরুল ইসলাম মামুন, মো: রফিকুল আলম খন্দকার, ইকবাল হোসেন হিমেল ,সুইড বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য জামাল উদ্দিন, টুঙ্গিপাড়া সুইড প্রতিবন্ধী স্কুলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালীউল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION