মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও বিভিণ্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১.১৩ পিএম
  • ৪৮৩ Time View
214

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী আলোচনা সভা , দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এসব কর্মসূচীর আয়োজন করে।বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল ৮ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেত্রীবৃন্দ। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাকফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।পরে দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।পরে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদারের সঞ্চালনায় স্বেচ্ছাসেবকলীগ নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।স্বেচ্ছাসেবকলীগ নেতা তারিকুজ্জামান চৌধুরী, আঃ আজিজ খান,হেলাল কাজি, উজ্জল শেখ, শাহাদাৎ হোসেন, আরিফ মিয়া, সুজন শেখ, সাজ্জাদুররহমান বেল্লাল হোসেন, এসএম নজরুল ইসলাম, মোঃ মফিজ,জাহিদুল ইসলাম, রিফাতুল
ইসলাম, কৃষ্ণ কুমার পাল, মোঃ অলিউল্লাহ, শামীম সিকদার, সাইফুল ইসলাম ও ইলতুত মিশ প্রমূখ। পরে স্বেচ্ছাসেবক লীগের সাফল্য ও সজীব আহমেদ ওয়াজেদের দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।এসব কর্মসূটীতে স্বেচ্ছা সেবকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ও কেক খাইয়ে আনন্দ ভাগাভাগি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION