শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে পোনা অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১২.২৬ পিএম
  • ৫০৮ Time View
266

কালের খবরঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গোড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের হেলিপ্যাড পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্য অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা মৎস্য অফিসের হল রুমে অনুষ্ঠিত আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত   সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা, মৎস্য ডিপ্লোমা ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাজদার রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ রুহুল আমীন উপস্থিত ছিলেন। সভায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে আলোচন হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION