মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান গোপালগঞ্জ আড়াইশ বেডে ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই নষ্ট; এমপি বাবরের ক্ষোভ প্রকাশ

কাশিয়ানীতে নকল আইসক্রিম কারখানা ধ্বংস করলো র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯.৪৭ পিএম
  • ৪৪৬ Time View
114

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় র‌্যাব ক্যাম্প উদ্বোধনের চার দিনের মাথায় সুফল পেতে শুরু করেছে জনগন। অভিযান চালিয়ে অনুমোদনহীন শিশু ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল আইসক্রিম কারখানা ধ্বংস ও  মালিককে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলা সদরের একটি বরফ কারখানায় র‌্যাব ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

র‌্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে,র‌্যাব-৬ এর ((ভাটিয়াপাড়া ক্যাম্প)    গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা সদর এলাকায় বরফ তৈরির একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ও মানব দেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে     আইসক্রিম উৎপাদন এবং বিক্রয় করে আসছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ও কাশিয়ানী নির্বাহী অফিসার  মোঃ মেহেদী হাসান র‌্যাবের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অনুমোদনহীন ও ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ এবং বিক্রয় করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ মোল্লাকে বিশ হাজার  টাকা জরিমানা  ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।এসময় গোডাউন হতে পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের  ১১০০  কেজি ভেজাল খাদ্য জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত খাদ্য দ্রব্য, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানএর উপস্থিতিতে ধ্বংস করা হয়। এবং জরিমানা আদায়ের পর মালিককে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION