বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

মেয়র প্রার্থী রাজু সিকদার সমর্থন জানালেন শেখ রকিবকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭.১৭ পিএম
  • ৪৭৯ Time View
36

কালের খবরঃ

এবার গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক মেয়র প্রার্থী রেজাউল হক সিকদার রাজু।নির্বাচনে মেযর প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে তিনি পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শুক্রবার (১০ জুন) বিকালে মেয়র প্রার্থী রাজু সিকদার তাঁর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিলেন।

সংবাদ সম্মেলনে রেজাউল হক সিকদার রাজু বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দেয়ায় তাঁর সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে আমি সরে গিয়ে দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। তিনি তার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনকে ভোট দেয়ার আহবান জানান।”

এরআগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা এবং জিএম সাহাবউদ্দিন আজম প্রধানমন্ত্রী সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে এখন ৭ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় রয়েছেন।উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION