রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০

খেলাধুলার মাধ্যমে যব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১১.১৮ এএম
  • ৪০৭ Time View
45

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই বর্তমান সরকার ২০১৮ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) চালু করেছেন।

সোমবার (১০জুলাই)বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ ১৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগে স্কুল কলেজে খেলার মাঠ ছিল না। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করে দিয়েছেন। এরপর ২০০৯সালে আবার ক্ষমতায় এসে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নির্মাণ করেছেন।

সাবেক এই সিনিয়র সচিব উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, এই টুর্নামেন্টে প্রতিটি ইউনিয়ন থেকে এক একটি দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ান হবে তারা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ান হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। আমি চাই জাতির পিতার পূর্ণভূমি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এই কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার একটি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হোক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তাঁজ বুলবুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ ৩-০ গোলে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION