বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১০.৫১ এএম
  • ৪১৮ Time View
88

কালের খবরঃ

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।সোমবার (১০ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামীরা উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, খুলনার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার( ৩২, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ শিকদার (১৯) ও একই এলাকার মন্টু শিকদারের ছেলে সাজেদুল ইসলাম( ২৩)।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, লুৎফর মোল্লা দীর্ঘ দিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিয়ে আসছিলেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায়  টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যায়। সেখান থেকে রাত দশটার দিকে লুৎফর রহমানের মোবাইল ফোনে একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেটে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছালে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় নিজামুল মোল্যা নিহত লুৎফর মোল্লা ছেলে সজীব মোল্যাকে ফোনে বিষয়টি জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতাকে মৃত অবস্থায় দেখতে পায়।এঘটনায় নিহতের ছেলে সজীব মোল্লা বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে সোমবার (১০ জুলাই) দুপুরে এ মামলার মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামমের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা করেন।

মামলার বাদী নিহতের ছেলে সজিব মোল্লা বলেন, আমার বাবা হত্যার এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আমরা সঠিক বিচার পেয়েছি। আশাকরি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।মামলার বাদী পক্ষের আইনজীবী আজগার আলী খান বলেন, মামলার রায়ে সঠিক বিচার পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানাই।মামলার আসামী পক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। শুধুমাত্র একটি স্বীকারোক্তির উপর ভিত্তি করে এ রায় ঘোষণা করা হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখান থেকে সকল আসামি বেকসুর খালাস পাবেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION