সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বঙ্গবন্ধুর সমাধিতে একাধিক সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৫.১৩ পিএম
  • ৪৭২ Time View
178

কালের খবরঃ

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের নতুন সচিব  মোকাম্মেল হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের পদস্থ কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বক্ষর করেন।

এরপর দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মোছাৎ আছিয়া খাতুন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । পরে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ।

এদিন দুপুর ২ টার দিকে নির্বাচন কমিশনের যুগসচিব মোঃ আব্দুল বাতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ  পরিবারের  শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ওই কর্মকর্তা ।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র মাইনুল ইসলাম আপু সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে মন্তব্য লেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION