সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত-৪, আহত-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৯.৩০ এএম
  • ৫৬৭ Time View
259

কালের খবরঃ

গোপালগঞ্জে মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।ওসি মোঃ জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি এম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরো দুইজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জুয়েল সরকার বলেন, দুইজন হাসপাতালে আনার আগে ও দুইজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION