মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা

ব্যাংক ডাকাতিকালে খুনের অভিযোগে ১জনের ফাঁসি ও ২জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৩.৩৭ পিএম
  • ৫৯৬ Time View
221

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিত  কৃষি ব্যাংক ডাকাতি মামলায় ১জনের ফাঁসি ও ২জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারিক আদালত। এছাড়া ফাঁসির দন্ডপ্রাপ্ত (পলাতক) আসামীকে ১ লাখ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২জনের  প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করে।  বৃহস্পতিবার ( ৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান ঘোষণা করেন। এ মামলায় অপর ২৫জন আসামীকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরনে জানাগেছে, ২০০৫ সালের ১০ এপ্রিল গভীর রাতে একদল ডাকাত কৃষি ব্যাংক  রাজপাট শাখায় ডাকাতিকাতি করে। ব্যাংকে ডাকাতি করার সময় ব্যাংকের মধ্যে একটি রুমে সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লা (৫৫) ঘুমিয়ে ছিলেন। তিনি টের পেয়ে চিৎকার দিলে ডাকাত সদস্য সমির দাস ওরফে সমিরন দাস প্রথমে এই ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ও পরে বন্দুক দিয়ে গুলি করে।এতে ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তা  আয়ুব হোসেন নিহত হন।

পরের দিন ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে কাশিয়ানী থানায় ২৮জনকে আসামী করে মামলা দায়র করেন।

এছাড়া ডাকাতরা ব্যাংক থেকে বেশ কিছু টাকা ও বাজারের ৪টি দোকান থেকে টাকা-পয়সা লুটে নেয়। ওই রাতে স্থানীয় চৌকিদার মিন্টু শিকদার দুর থেকে সব কিছু লক্ষ্য করেন। ডাকাত সমির দাস বন্দুক দিয়ে গুলি করে ব্যাংক কর্মকর্তাকে খুন করেছে তাও তিনি দেখেন।

দীর্ঘ শুনানীর পর  বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত সমিরন দাস (পলাতক) রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম ও ইয়ার আলী সিকদার এসময় উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন মোঃ ইসমাইল হোসাইন, ফজলুল হক খান এবং আহমেদ নওশের আলি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION