বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন

কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর ১২ টি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩, ৩.৫৮ পিএম
  • ৩৭৫ Time View
34

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ টি  ম্যুরাল নির্মাণ কাজের  উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এ সময় কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল আজম, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা, মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য সহ দুই ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান,বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, চলতি বছরের ২৫  ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় কোটালীপাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভায় ১টি ম্যুরাল  উপজেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৬০ লাখ টাকা ব্যয়ে  এই ১২টি  ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়েছে।  বুধবার  দুপুরে কলাবাড়ি ও সাদুল্লাপুর  ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দ্রুত মোট ৩ টি ম্যুরাল নির্মাণ কাজ সমাপ্ত হচ্ছে।  নির্মাণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ম্যুরালের উদ্বোধন  করার কথা রয়েছে।  আরো ৯ টি ম্যুরালের নির্মাণ কাজ চলমান রয়েছে।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বাংলাদেশের মহান স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অমর করে রাখতে, কোটালীপাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২ টি ম্যুরাল নির্মাণ করছি। ম্যুরালগুলো নির্মিত হওয়ার পর ইউনিয়ন ও পৌরসভার মানুষ  জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION