রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু অসহায় মানুষের পাশে জেডআরএফের ২৭ বছরের মানবিক উদ্যোগ গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব

গোপালগঞ্জে ৭০ কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ৬৯১ Time View
515

কালের খবরঃ

মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং কৃতি ৭০ শিক্ষার্থীকে সম্বর্ধণা দিয়েছে  গোপালগঞ্জের গৌতম বিশ্বাস ফাউন্ডেশন।

সোমবার (২৬ জুন)দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে আয়োজিত এই সম্বর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার।

সম্বর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ রঞ্জন সিকদার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সভাপতি গৌতম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক মীরা মজুমদার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক লিটন বিশ্বাস, কৃতি শিক্ষার্থী অর্পণ সাহা, নিয়াজ মোহাম্মদ ইমন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে ফাউন্ডেশরে পক্ষ থেকে ফুল ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধণা প্রদান করেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌতম বিশ্বাস বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন। তারা সফলভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের সেবায় আত্মনিয়োগ করবে।তাদের দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি । সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION