রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক

মুকসুদপুর ও কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব ও সেনা সদস্য নিহত, আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০.০২ পিএম
  • ৪১০ Time View
140

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক র‌্যাব সদস্য ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্যসহ  ৫ জন।

রবিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর ও একই সড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে সড়ক এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন র‌্যাব সদস্য (সেনাবাহিনীর কর্পোরাল) রবিউল মোমেন (২৪) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাফর সরদার (৫৩)। নিহত মোঃ জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, র‌্যাবের পিকআপ ভ্যানটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরাতন মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী একটি ট্রাকের মুখোমুখি সংষর্ষে ৪ র‌্যাব সদস্য সহ ৫ জন আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষনা করেন।

আহত তিন র‌্যাব সদস্য রাশেদ হাওলাদার,মিলন, র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা ।

অপর দিকে কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে বেলা সাড়ে ১১ টায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাফর সরদার ও অপর মোটর সাইকেল চালক শহিদ মারাতœক আহত হন। আহত ওই সেনা সদস্যকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে তিনি বিকাল সাড়ে ৩ টার দিকে সেখানে মারা যান। আহত মোটর সাইকেল চালক শহিদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION