বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি: অনুমোদন ছাড়াই নির্মাণ, এখন বৈধতার চেষ্টা আগুন-বোমার রাজনীতি নয়, চাই শান্তির বাংলাদেশ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ নিষেধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২, ৫.১৮ পিএম
  • ৬২৬ Time View
254

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুন)রাতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তাছাড়া কোন শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া হবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সাদা ফুল শার্ট, কালো প্যান্ট ও ছাত্রীদের সাদা কামিজ সালোয়ার এবং ওড়না /কালো বোরখা ও সাদা স্কার্প পড়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। এছাড়া অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের জন্য কলেজে প্রবেশ করতে হলে কলেজের নির্ধারিত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এতথ্য নিশ্চিত করে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন বলেন, কলেজে নির্ধারিত পোশাক পড়ে আসা আগে থেকেই বাধ্যতামূলক ছিল। কিন্তু করোনার কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এছাড়া বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে পোষাক তৈরি করার জন্য শিক্ষার্থীদের কয়েকদিন সময় দেয়া হবে। তবে কলেজের পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION