সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

সংগীত দিবসে গোপালগঞ্জ শিল্পকলার সুরেলা আড্ডা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৫৪৮ Time View
170

কালের খবরঃ

গান হতে হবে মুক্ত, সংশয়হীন’ এই প্রতিপাদ্যে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলার  সঙ্গীত সংশ্লিষ্ট  সুধীজনদের সঙ্গে সুরেলা আড্ডা ও কুশল বিনিময় করেছে জেলা শিল্পকলা একাডেমি।বুধবার (২১জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে  জেলা শিল্পকলা একাডেমি এই আনন্দ আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী।

জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সঞ্চালনায় জেলা  শিল্পকলা একাডেমির সাবেক অধ্যক্ষ অনিল বিশ্বাস, শিল্পী প্রফুল্ল বল, কৃষ্ণ মধু ,বিপ্লব বাগচী, জীবনানন্দ ঠাকুর জীবা,  সহ  আরো অনেকে বক্তব্য রাখেন।বক্তারা গোপালগঞ্জের শিল্পীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।শিল্পীদের সমস্যা ও  সম্ভাবনার বিষয়গুলো শোনেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী ও জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত। পরে তারা শিল্পীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোপালগঞ্জের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বৃষ্টিস্নাত দুপুরে সুরেলা আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION