বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে ৬টি পশুর হাটে লেনদেন ডিজিটাল পদ্ধতিতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩, ১.৫৬ পিএম
  • ৩৬৭ Time View
32

কালের খবরঃ

জালনোট, ছিনতাই ও বিভিন্ন প্রতারণা প্রতিরোধে গোপালগঞ্জের ৬টি কোরবানির পশুর হাট ‘ক্যাশলেস’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন, প্রাণীসম্পদ বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত ব্যাংক খামারিদের সঙ্গে মতবিনিময় করে হিসাব খোলার কাজ শুরু করেছে।

প্রশাসন সূত্রে জানাগেছে, পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জের ৬টি পশুর হাটে বাংলাদেশ ব্যাংক  ডিজিটাল লেনদেন চালু করতে জেলা প্রশাসন,প্রাণিসম্পদ বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে চলতি মাসের প্রথম সপ্তাহে চিঠি দেয়।

জালনোট, ছিনতাই ও বিভিন্ন প্রতারণা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনে ক্রেতা-বিক্রেতাদের খরচ গুনতে হবে না। ক্যাশলেস হাটগুলো হলো গোপালগঞ্জ  শহরের মানিকদাহ হাউজিং প্রকল্প হাট,গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের তালা কেকানিয়া পশুর হাট, মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজার, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী হাট,কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাট ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাট। এসব হাটে ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংক লিঃ ক্যাশলেস লেনদেন পরিচালনা করবে।

ব্যাংক এশিয়া গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক তরুণ কুমার সরকার বলেন, কোরবানির পশুর হাটে নগদ অর্থের চাহিদা বেড়ে যায়। টাকা নিয়ে পশু কিনতে এসে কখনো কখনো ছিনতাই ও প্রতারণার শিকার হন   মানুষ। আবার বিক্রেতারাও জালনোটের খপ্পরে পড়েন। এ অবস্থায় পশুর হাটগুলোতে ডিজিটাল লেনদেন চালু করতে চায় বাংলাদেশ ব্যাংক। সহজ ও ঝুঁকিমুক্ত পশুর হাট করতে আমরা কাজ করছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তালিকা অনুযায়ী খামারীদের সঙ্গে যোগাযোগ করে হিসাব খোলার কাজ শুরু হয়েছে। এখন পশুরহাট বসলে ব্যাংক এশিয়ার দায়িত্বপ্রাপ্ত হাটগুলোতে আমরা সেবা দিতে প্রস্তুত আছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার বলেন,গোপালগঞ্জে এবছর কোরবানীর জন্য ৩৫ হাজারের মতো পশু  প্রস্তুত করা হয়েছে। এসব পশু লালন পালনকারী খামারীদের গরু বিক্রির টাকা যাতে নিরাপদে ঘরে আনতে পারে তার জন্য সরকার ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণিসম্পদ বিভাগ তালিকা দিয়ে এবং খামারীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করছে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল অনুসারে জনগণের সব লেনদেনের প্রক্রিয়া ডিজিটালাইজড করার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ‘ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের’ আওতায় আনার জন্য ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম হাতে নেয় বাংলাদেশ ব্যাংক। এ কার্যক্রমের আওতায় চলতি বছরের কোরবানির পশুর হাটে বেচাকেনার জন্য সারা দেশের মত গোপালগঞ্জের ৬টি হাটে লেনদেন বাংলা কুইক রেসপন্স (কিউআর) কোডসহ অন্যান্য স্মার্ট মাধ্যমে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে কোরবানির পশুর হাটগুলোতে কেনাবেচার পাশাপাশি হাসিলের অর্থও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION