মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে গোপালগঞ্জে সেমিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৩.৩১ পিএম
  • ৪০৯ Time View
196

কালের খবরঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গোপালগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতিকুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মোঃ খালিদ হোসেন সরদার, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।  সেমিনারে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন,দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমাজসেবা অধিদপ্তর গোপালগঞ্জে ৪টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলো হলো কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, আমিন শীপ, প্রফেসিয়েণসি ইণ ইংলিশ কমিউনিকেশন। এখান থেকে   প্রায় ৫ হাজার  ২ শ’ মানুষ  প্রশিক্ষণ গ্রহণ করেছে।  দক্ষতা উন্নয়নে সেমিনারে অংশগ্রহণকারীরা যেসব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তা দক্ষ জনশক্তি গড়ে তুলতে  সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION