বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬.০১ পিএম
  • ৪৯১ Time View
216

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। রবিবার (১৮ জুন)  সকাল সাড়ে ১১ টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইলকোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানিয়েছেন, ফাতেমা বেগম স্বামীর বাড়ী থেকে ভ্যানে যোগে বাবার বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কেড়াইলকোপা পৌঁছালে ভ্যানের চাকার সাথে ওই নারীর গায়ে থাকা ওড়না গলায় পেঁচিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় তার ডান কান থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনের কাছে ওই নারীর মৃতদেহ হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION