সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নব্বইয়ের হিন্দি গানে ফিরল সোনালি দিনের স্মৃতি

মুকসুদপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৫৪৫ Time View
358

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নদীতে ডুবে হেনা খাতুন (১১) নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার(১৮ জুন) নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্লা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্লার বিয়ের অনুষ্ঠানে জমজ দুই মেয়ে নিয়ে বেড়াতে আসে। শনিবার  (১৭ জুন) দুপুরে বাড়ির পাশের মধুমতি বিল রুট চ্যানেলে দুই মেয়ে হাসনা ও হেনা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।এসময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর রবিবার (১৮ জুন) সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION