শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

মুকসুদপুরে মৃত স্বমীর বিরুদ্ধে সম্মানহানীকর মন্তব্যে স্ত্রীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৩.২০ পিএম
  • ৫৪১ Time View
174

 মুকসুদপুর  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের সদ্য প্রয়াত ইউ.পি চেয়ারম্যান মিহির কান্তি রায়কে বিএনপি নেতা আখ্যা দিয়ে সম্মানহানীর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী শেফালী রায়।শুক্রবার (১৬ জুন)দুপুরে জলিরপাড় গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য প্রয়াত চেয়ারম্যান মিহির কান্তি রায়ের স্ত্রী শেফালী রায় বলেন, আমার স্বামীর মৃত্যুর পর কিছু দুস্কৃতিকারী ও কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমার স্বামীর বিরুদ্ধে গুজব ও মিথ্যাচার করছে।তাকে মুকসুদপুর উপজেলা বিএনপি কমিটির ১৩ নম্বর সিরিয়ালে এডিটিং করে আমার মৃত স্বামীর নাম বসিয়ে যুগ্ম-আহবায়ক বানিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, এছাড়া আমার স্বামীর মৃতুত্যে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার মঞ্জুরুল হক লাবলুর বিরুদ্ধেও অপপ্রচার চালিয়েছে।তিনি নাকি ওই সভায় আমার স্বামীর স্থলে আমাকে জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন-যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন ওই সভায় তিনি নির্বাচন সংক্রান্ত একটি কথাও উচ্চারণ করেননি।এসব অপপ্রচার করে আমাকে ও আমার মৃত স্বামীকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবীর মিয়া, ননিক্ষীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, জলিরপাড়া ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন ইউ.পি সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION