বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩, ৬.১৩ পিএম
  • ৪৯৯ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার (১২ জুন) বিকাল ৪টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাশিয়ানীর রাজপাট কলেজ ও কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজ মুখোমুখি হয়। এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ১৯টি কলেজ অংশগ্রহন করেছে। নক আউট পদ্ধতিতে খেলা এ টুর্নামেন্টের ফাইনাল আগামী ২১ জুন অনুষ্টিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION