মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন স্থাপন, গোপালগঞ্জে পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন সহযোগিতা বাড়িয়ে নির্ভরতা কমানো, দেশের সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

গোপালগঞ্জে বজ্রপাতে ক্রিকেট প্লেয়ারের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৪৯৩ Time View
191

কালের খবরঃ

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে এক ক্রিকেট খেলোয়ারের মৃত্যু হয়েছে। তামজিদ আহমেদ (২০) নামে ওই ক্রিকেটার ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়ার। সে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলা গ্রামের ইমাম আলির ছেলে। সে ঢাকায় থেকে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়ার হিসাবে খেলে আসছিল।

বুধবার(৩১ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামজিদকে মৃত ঘোষনা করেন।

ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রিতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনি ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। এসময় তামজিদ ফিল্ডিং করার সময় বজ্রপাত ঘটলে তামজিদ মারাত্মক আহত হয়ে মাঠে লুটে পড়ে।

এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন সহ ক্রিড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান এবং তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION