মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার

বশেমুরবিপ্রবির কোষাধক্ষ্যকে অবাঞ্চিত ঘোষনা করে শিক্ষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ৫১৭ Time View
247

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উস্কানীমুলক অশ্রাব্য, অকথ্য ও অপরিশীলিত ভাষা ব্যবহার এবং গোপালগঞ্জ, বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচী পালন করে।

সোমবার (২৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষকরা। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষের পদ্যতাগের দাবী জানিয়ে শ্লোগান দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মোবারক হোসেনের উপস্থিতি থাকাসহ সকল কার্যক্রম বয়কট করার পাশাপশি তাকে বিশ্ববিদ্যালয়ে অবঞ্চিত ঘোষনা করা হয়। মানববন্ধন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, আইন বিভাগের ডীন রাজিউর রহমানসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা ভেবেছিলাম তিনি দুঃখ প্রকাশ করে আমাদের ফোন করবেন। কিন্তু তিনি সেটা করেননি। তার যে অশ্রাব্য বাক্য এগুলো আমরা আর মেনে নিবো না। আজ থেকেই তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করা হলো। সেই সাথে কোষাধাক্ষ ড. মোঃ মোবারক হোসেনের সাথে শিক্ষকরা কোন মিটিং এ বসবে না, তিনি কোন মিটিং-এ প্রতিনিধিত্ব করলে শিক্ষকরা সেই মিটিং এ যাবেন না।

প্রসঙ্গত, গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন ও ডিউডেট প্রাপ্যতার বিষয়ে জটিলতা নিরসনে গঠিত কমিটির সভা চলাকালে শিক্ষকদের উস্কানীমুলক অশ্রাব্য, অকথ্য ও অপরিশীলিত ভাষা ব্যবহার করে অপমানিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মোবারক হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION