বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর

গোপালগঞ্জে তিল চাষ সম্প্রসারণে মাঠ দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২.০৯ পিএম
  • ৬২৭ Time View
434

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষে দু’টি কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ মে) সকালে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কাশিয়ানী  উপজেলার ফুকরা গ্রামে এই মাঠ দিবসের আয়াজন করা হয়। মাঠ দিবসে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে  প্রধান অতিথির বক্তব্য দেন  বিনার মহা-পরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক।

গোপালগঞ্জ বিনা কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক মোঃ রফিক সিকদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বিনা তিল-২ একটি ঔষধি গুন সম্পন্ন তৈল বীজ। এ তেল ক্যান্সার,হৃদ, চর্মরোগ প্রতিরোধ করে। প্রতি হেক্টরে এ তিল সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি ফলন দেয়। তিলের আবাদ করে কৃষক পাটের তুলনায় ২ থেকে ৩ গুন বেশি টাকা উপার্জণ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION