বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

নতুন উদ্ভাবিত ব্রি ধান ১০১ হেক্টরে ৭.৫৬ টন উৎপাদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩, ১০.৪৫ এএম
  • ৪৫২ Time View
134

কালের খবরঃ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন জাতের ব্রি ধান ১০১ হেক্টরে ৭.৫৬ টন ফলন দিয়েছে।

এ উপলক্ষে ব্রি-১০১ ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামের নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে এই ফসল কর্তন ও মাঠ দিবস করা হয়।

চরবয়রা গ্রামের মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এই ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আবদুল কাদের সরদার।

(ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাইন্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস, মোঃ খালিদ হাসান তারেক, গোবরা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী, কৃষক নসরু মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

(ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে দেখা গেছে  ব্রি ১০১ জাতের ধন হেক্টরে ৭.৫৬ টন ফলন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION