বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে সরকারের উন্নয়ন অর্জন ও সাফল্য নিয়ে অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৬.৪২ পিএম
  • ৪৭৮ Time View
170

কালের খবরঃ

গোপালগঞ্জে সরকারের উন্নয়ন, অর্জন, সাফল্য সম্পর্কে অবহিতকরণ এবং সামাজিক সমস্যা যথা মাদক, যৌতুক,  বাল্যবিবাহ, গুজব  মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯মে) দুপুরে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই অবহিত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন  গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মোঃ মামুন খান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত ) মোঃ মতিউর রহমান ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ শেখ মনজুর আলী।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস , রঘুনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান   সরজ কান্তি বিশ্বাস খোকন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুর রহিম নুরুন্নবী ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION