মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কাশিয়ানীতে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির উৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ৪৮০ Time View
191

কাশিয়ানী প্রতিনিধিঃ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসব উদযাপন হয়েছে।

মঙ্গলবার (৯ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় লিখিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ, উপস্থিত বক্তৃতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ যাদুঘর প্রদর্শনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরে প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক খোকা মল্লিক, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, হাচিবুর রহমান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION