বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে ২৩৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদ বৃত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩, ৪.৫২ পিএম
  • ৪১৭ Time View
97

কালের খবরঃ

গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে  বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

সোমবার (৮ মে) দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রত্যেক  শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয় ।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা পরিষদের সদস্য বিএম তৌফিক ইসলাম, এস.এম কামাল সেলিম, অভিভাবক অবসরপ্রাপ্ত প্রফেসর সরদার নুরুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস, অজিত বাড়ৈ সহ আরো অনেকে বক্তব্য দেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল জানান, গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এটি সামান্য হলেও শিক্ষার্থীদের উপকারে আসবে বলে জানান ওই কর্মকর্তা ।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুঁকে ধারণ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর হওয়ার আহবান জানান।

মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস বলেন, অর্থ  বড় বিষয় নয়। শিক্ষা জীবনের এটা একটি বড় স্বীকৃতি। এই বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION