বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১.২১ এএম
  • ৪০৭ Time View
154

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ২ জন নিহত হয়েছেন ।বৃহস্পতিবার (৪ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া ও মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ২টি ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭৫) ও ফরিদপুর জেলার সালথা উপজেলার চর বাগরাইল গ্রামের মৃত নালা কারিগরের ছেলে আজিজুল কারিগর (৫২)।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খুলনা যাওয়ার জন্য রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে আসেন । খুলনাগামী বিএমএস পরিবহনের একটি বাসকে দাড়ানোর জন্য ইশারা দেন। বাসটি ওই স্থানে গতি কমালে বীর মুক্তিযোদ্ধা বাসের ধাক্কায় আহত হন।পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে রাতেই হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক বাসটি আটক ও বাসের চালক শাহ আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আল মামুদ জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নছিমন ও অজ্ঞাত বাসের সংঘর্ষে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে নছিমন যাত্রী আজিজুল কারিগর ঘটনাস্থলেই নিহত হন। আজিজুল কারিগর নছিমনে করে ভাঙ্গা যাচ্ছিলেন। আবেদনের প্রেক্ষিতে আজিজুলের মরদেহ  পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION