সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা

টুঙ্গিপাড়ায় ছয় মামলার আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১.৪১ পিএম
  • ৪১৭ Time View
126

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজি, মাদক, মারামারি ও দস্যুতা সহ মোট ছয়টি মামলার আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার  (১৭ এপ্রিল) রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন উপজেলার বর্নি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক যুবক তাহিন শেখ (২৯) উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আটক তাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, মারামারি, দস্যুতা সহ টুঙ্গিপাড়া থানায় মোট ছয়টি মামলা রয়েছে। তার মধ্যে ৫ টিতে চার্জশিট ভুক্ত ও দুইটি জিয়ার মুলতবি ওয়ারেন্ট ভুক্ত আসামি সে। সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। ওসি কামরুজ্জামান আরও জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল ) সকালে আটক তাহিন শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION