বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

গোপালগঞ্জে শেখ জামালের সাথে ১-১ গোলে ড্র মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.৪১ এএম
  • ৫৪২ Time View
192

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল সোয়া তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।খেলার শুরুতেই দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করলেও সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হতে থাকে। তবে খেলার ৪১ মিনিটে উজবেকস্থানের খোলোয়াড় ওতাবেক ভালিজোনভ ফ্রি কিক থেকে গোল করে শেখ জামালকে ১ গোলে এগিয়ে রেখে বিরতিতে যায়।খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় মুক্তিযোদ্ধা। তবে এ অর্ধেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে দু’দলের খেলায়াড়। তবে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা।

স্পট কিক থেকে নাইজেরিয়ান খেলোয়াড় এমানুয়েল উজোচুকউ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।১২ ম্যাচ শেষে ৩ জয়, ৭ ড্র ও ২ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে টেবিলে ৫ নাম্বারে উঠেছে শেখ জামাল আর সমান সংখ্যক ম্যাচে ৩ জয়, ২ ড্র-এর সাথে ৭ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জকে টপকে টেবিলের ৮ নাম্বারে উঠেছে মুক্তিযোদ্ধা।

 

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION