শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জন্মদিনে দরিদ্র ও এতিমখানার শিশুদের ইফতার খাওয়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১.৩৮ এএম
  • ৫৯২ Time View
206

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জ্বালানো হয়নি মোমবাতি, কাটা হয়নি কেক, ছিলোনা জমকালো কোন আয়োজন। কোন প্রকার আনুষ্ঠানিকতা না করে নিজ জন্মদিনে এতিমখানা ও আশ্রয়ণ প্রকল্পে ইফতারি বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা।

শুক্রবার (৩১মার্চ) ছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরার জন্মদিন। এ উপলক্ষে তিনি উপজেলার উনশিয়া আশ্রায়ণ প্রকল্প ও ছোট দক্ষিণপাড়া মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা সাংবাদিকদের বলেন, আমি আমার জন্মদিনটা প্রতিবছরই একটু আলাদা ভাবে কাটানোর চেষ্টা করেছি। এ জন্য আমি উপজেলার উনশিয়া আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। এদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু বেলার গল্প শুনিয়েছি। এরপর তাদের মাঝে ইফতার বিতরণ করেছি। এছাড়া ছোট দক্ষিণপাড়া মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝেও ইফতার বিতরণ করেছি। সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামীতেও আমি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমার জন্মদিন পালন করবো।উন্নয়নকর্মী ও সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরার জন্মাদিনের আয়োজনটা অন্যান্য নেতাদের কাছে অনুকরণীয় হতে পারে। আমরা চাই প্রতিটি নেতাই যেন তাদের জন্মদিনে জমকালো আয়োজন না করে এভাবে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে  দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION